হাইকোর্টের নির্দেশে হাসনাবাদে অবৈধ বাড়িতে বুলডোজার, পুলিশের উপস্থিতিতে ভাঙল প্রশাসন
![]()
সৌমাভ মণ্ডল,বসিরহাট : এলাকায় দীর্ঘদিন ধরে চলা জমি দখল ও অবৈধ নির্মাণকে ঘিরে অবশেষে বড় পদক্ষেপ নিল জেলা প্রশাসনের। কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে শনিবার সকালে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভাঙা শুরু হয় একটি বহুল বিতর্কিত বাড়ি। ঘটনাটি বসিরহাটের হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের তালপুকুর বাজারে এলাকার। অভিযোগ, স্থানীয় বাসিন্দা গিয়াসউদ্দিন ঘরামির জমি জোরপূর্বক দখল করে সেখানে অবৈধভাবে বাড়ি নির্মাণ করেছিলেন তৃণমূল নেতা সাদ্দাম হোসেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই ওই জমি নিয়ে বিরোধ চলছিল। গিয়াসউদ্দিন ঘরামি আদালতের দ্বারস্থ হলে বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছায়। শুনানির পর আদালত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। তবে অভিযোগ ওঠে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সেই নির্দেশ কার্যকর হতে দেওয়া হয়নি। ফলে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনিক স্তরে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি এলাকার একাংশের।
সম্প্রতি অবৈধ দখল ও নির্মাণ নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বিষয়টি ফের সামনে আসে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিভিন্ন বক্তব্যে অবৈধ দখলদারি এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হন। এরপরই প্রশাসন আরও সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয়রা। শনিবার সকালে হাসনাবাদ থানার বিশাল পুলিশবাহিনী, কেন্দ্রীয় বাহিনী, ব্লক প্রশাসনের আধিকারিক এবং বিডিওর উপস্থিতিতে এলাকায় পৌঁছয় বুলডোজার। প্রথমে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরপর নিরাপত্তা বলয়ের মধ্যেই শুরু হয় অবৈধ নির্মাণ ভাঙার কাজ। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য এলাকায় কড়া নজরদারি চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে ভাঙার কাজ প্রত্যক্ষ করেন। স্থানীয়দের একাংশের বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী অবশেষে প্রশাসন পদক্ষেপ নেওয়ায় তারা সন্তুষ্ট। তাদের দাবি, রাজনৈতিক প্রভাবের কারণেই এতদিন ধরে আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি। যদিও এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনিক সূত্রের দাবি, আদালতের নির্দেশ মেনেই সম্পূর্ণ আইনানুগ পদ্ধতিতে এই উচ্ছেদ ও ভাঙার কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও সরকারি বা ব্যক্তিগত জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রশাসনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।![]()


বসিরহাট : সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করা ওই ব্যক্তিকে শনিবার গভীর রাতে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। অভিযোগের তির শাসকদলের এক পঞ্চায়েত সদস্যের দিকে।
ছবি:কমল গুহ।
कोलकाता। पश्चिम बंगाल की पूर्व मुख्यमंत्री ममता बनर्जी एक बार फिर चर्चा में हैं। अपने सादे पहनावे के लिए पहचानी जाने वाली ममता इस बार कलकत्ता हाईकोर्ट में वकील की पोशाक पहनकर पहुंचने को लेकर सुर्खियों में आ गई हैं।
May 16 2026, 19:27
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.6k