শাহ জাহানহীন সন্দেশখালি সহ বসিরহাটে শান্তির ভোট, বিক্ষিপ্ত অভিযোগে উত্তাপ কিছু কেন্দ্রে
সৌমাভ মন্ডল,বসিরহাট : শেখ শাহজাহানহীন সন্দেশখালিতে এবার ভোটের আবহে বদলের ছবি। একসময় যে সন্দেশখালি বুথ দখল, ভোটারদের বাধা এবং রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে রাজ্য রাজনীতির কেন্দ্রে উঠে এসেছিল। সেই এলাকাতেই বুধবার সকাল থেকে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের ছবি সামনে এসেছে। সকাল থেকেই সন্দেশখালি বিধানসভার বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন নজরে পড়ে। মহিলা, প্রবীণ থেকে প্রথমবারের ভোটার সকলের মধ্যেই ছিল ভোটাধিকার প্রয়োগের আগ্রহ। স্থানীয়দের একাংশের দাবি, অতীতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে বুথ দখল ও ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার একাধিক অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, তার অনুগামীরা বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতেন। তবে বর্তমানে শেখ শাহজাহান জেলে এবং নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি করছেন সাধারণ ভোটাররা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ওয়েব কাস্টিং, বাড়তি নিরাপত্তা এবং কমিশনের কঠোর মনোভাবের ফলে এবার তুলনামূলক নির্ভয়ে ভোট দিতে পারছেন মানুষ।
সকাল থেকে দুপুর পর্যন্ত সন্দেশখালির অধিকাংশ ভোটগ্রহণ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চললেও বিক্ষিপ্ত অশান্তির অভিযোগও সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি বিধানসভার মণিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৪৪ ও ২৪৫নং বুথের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় কিছু তৃণমূল কর্মী রাস্তায় দাঁড়িয়ে ভোটারদের আটকে দিচ্ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটারদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয় এবং পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়।
শুধু সন্দেশখালিই নয়, পার্শ্ববর্তী মিনাখাঁ বিধানসভাতেও ভোট ঘিরে একাধিক অভিযোগ সামনে আসে। নাড়াবুনিয়া এলাকার ২৪১ নম্বর বুথে আইএসএফ অভিযোগ তোলে, তাদের প্রার্থী প্রতীক মণ্ডলের প্রতীকের বোতামের উপরে আঠা লাগিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে ভোটাররা নির্দিষ্ট বোতাম টিপতে সমস্যায় পড়ছিলেন বলে অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পর ওই বুথে নতুন ইভিএম পাঠানো হয়। কমিশন সূত্রে খবর, পুরনো এবং নতুন দুই ইভিএমের ভোটই গণনার আওতায় আনা হবে।
মিনাখাঁর বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর ১৭ নম্বর বুথেও উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, ১০০ মিটারের বাইরে ক্যাম্প থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী আচমকা অভিযান চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ দলীয় ক্যাম্পে ভাঙচুর চালায়। তৃণমূলের দাবি, এই পদক্ষেপ সাধারণ ভোটারদের উপর চাপ সৃষ্টি এবং ভয় দেখানোর সামিল। একই ধরনের অভিযোগ উঠেছে মিনাখাঁর তালবেড়িয়া এলাকার ৪০ নম্বর বুথেও। অন্যদিকে, বুথ জ্যাম, ছাপ্পা এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়ে বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান বসিরহাটের বিজেপি প্রার্থী ডাঃ সৌর্য্য ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, একাধিক বুথে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
হিঙ্গলগঞ্জ বিধানসভার মহিষপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ৬৩ নম্বর বুথে ওয়েব কাস্টিং বিভ্রাট ঘিরেও উত্তেজনা ছড়ায়। সকাল থেকে ওয়েব কাস্টিং পরিষেবা সঠিকভাবে কাজ না করায় সেখানে পৌঁছান বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুথে গিয়ে নির্বাচনকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তার বচসা বাধে। অভিযোগ, উত্তেজনার মধ্যে এক ওয়েব কাস্টিং কর্মীর আই-কার্ড টেনে ধরেন তিনি। যদিও রেখা পাত্রর দাবি, ভোটের স্বচ্ছতা বজায় রাখতেই তিনি প্রশ্ন তুলেছিলেন। নির্বাচনকর্মীদের বক্তব্য, প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িক সমস্যা তৈরি হলেও তা দ্রুত মেরামতের চেষ্টা চলছিল।
সব মিলিয়ে, একসময়ের অশান্ত সন্দেশখালিতে এবার ভোটের ছবিতে তুলনামূলক স্বস্তি থাকলেও বিক্ষিপ্ত অভিযোগ, রাজনৈতিক সংঘর্ষ এবং প্রযুক্তিগত ত্রুটি ঘিরে উত্তাপ বজায় রয়েছে। তবু সাধারণ ভোটারদের বড় অংশের বক্তব্য, দীর্ঘদিন পর এবার তারা অনেকটাই নির্ভয়ে ভোট দিতে পেরেছেন।

সৌমাভ মন্ডল,বসিরহাট : শেখ শাহজাহানহীন সন্দেশখালিতে এবার ভোটের আবহে বদলের ছবি। একসময় যে সন্দেশখালি বুথ দখল, ভোটারদের বাধা এবং রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে রাজ্য রাজনীতির কেন্দ্রে উঠে এসেছিল। সেই এলাকাতেই বুধবার সকাল থেকে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের ছবি সামনে এসেছে। সকাল থেকেই সন্দেশখালি বিধানসভার বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন নজরে পড়ে। মহিলা, প্রবীণ থেকে প্রথমবারের ভোটার সকলের মধ্যেই ছিল ভোটাধিকার প্রয়োগের আগ্রহ। স্থানীয়দের একাংশের দাবি, অতীতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে বুথ দখল ও ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার একাধিক অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, তার অনুগামীরা বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতেন। তবে বর্তমানে শেখ শাহজাহান জেলে এবং নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি করছেন সাধারণ ভোটাররা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ওয়েব কাস্টিং, বাড়তি নিরাপত্তা এবং কমিশনের কঠোর মনোভাবের ফলে এবার তুলনামূলক নির্ভয়ে ভোট দিতে পারছেন মানুষ।

নিজস্ব প্রতিনিধি: এবারের রাজ্যের বিধানসভা নির্বাচনে সব চেয়ে চর্চিত উল্লেখ যোগ্য কেন্দ্রে হল উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা ।এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ(অভয়ার মা)। তিনি ২০২৪ হারিয়ে ছিলেন তার ডাঃ মেয়েকে। কর্মস্থলে তাকে খুন হতে হয়েছিল।সাড়া বিশ্বজুড়ে সেই ঘটনায় আলোড়ন উঠেছিল।আজ সেই অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটির ৫২ নম্বর বুথে তার ভোট দিলেন। সঙ্গে ছিলেন তার স্বামী। তবে তিনি ভোট দিয়ে জানান,"এর আগের বিধানসভা নির্বাচনে মেয়ে কে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন।আজ তার সঙ্গে তার মেয়ে নেই।তার মেয়ের সঙ্গে যে অবিচার হয়েছিল তার বিচারের জন্যই বিজেপিতে যোগ দেন এবং প্রার্থী হয়েছেন। মানুষের অন্যায়ের জবাব নিশ্চয়ই দেবেন তাদের ভোটাধিকারে।"
সৌমাভ মন্ডল,বসিরহাট : দ্বিতীয় দফার নির্বাচনের আগে প্রচারের শেষ দিনে বসিরহাটে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছাল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার সোমবার বসিরহাটে এসে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নিয়ে একাধিক বিতর্কিত ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন, যা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Apr 30 2026, 07:18
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.6k