*ব্যারাকপুর স্টেশনে বসছে লিফট ও চলমান সিঁড়ি, পরিদর্শনে এসে জানালেন শিয়ালদহের ডিআরএম*

ব্যারাকপুর, ৫ নভেম্বর: ব্যারাকপুর রেলস্টেশন পরিদর্শন করলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। এদিন তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি স্টেশনের ভেতরে ও বাইরে অব্যবহৃত জায়গাগুলি ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় রেলের সীমানার ভেতরে থাকা ডাস্টবিন এবং কোয়ার্টারের ভেতরে জল জমে থাকার বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। এই সব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেন ডিআরএম।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে। সেই কাজও তিনি পরিদর্শন করেছেন।

পাশাপাশি, ব্যারাকপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে পর্যন্ত থাকা রেলের ফুটব্রিজটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ওই ফুটব্রিজটিতে লিফট এবং চলমান সিঁড়ি বসিয়ে দ্রুত চালু করার চেষ্টা করা হচ্ছে।

এই খবরে খুশি ব্যারাকপুরের নিত্যযাত্রীরা। দীর্ঘদিন ধরে ফুটব্রিজটি বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছিল। লিফট ও চলমান সিঁড়ি বসলে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছেন তাঁরা।

ছবি:প্রবীর রায়।

*"টোটো পুরো বাস সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে" - বিস্ফোরক পরিবহন মন্ত্রী অর্জুন সিং, ভাড়া বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত!*

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর ৫ নভেম্বর: কালীপুজো, দিওয়ালি ও ছটপুজো উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে বাস দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানালেন, প্রশাসনের তরফ থেকে রিকুইজিশন এলে সেই অনুযায়ী বাস দেওয়া হয়। এখনও পর্যন্ত কোনও রিকুইজিশন আসেনি। এলে আমরা দিয়ে দেব।

এরপরই উঠে আসে বাস ভাড়া বৃদ্ধির প্রসঙ্গ। তিনি জানান, বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাস ভাড়া বৃদ্ধির জন্য আবেদন এসেছে। তবে বিষয়টি এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত আলোচনা হয়নি। তিনি বলেন, এই পুজোর পরে আমরা চর্চায় বসবো। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবো। কত শতাংশ বাড়ছে, এখনই বলা যাবে না। ফাইনাল সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।

বেসরকারি বাসের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, প্রাইভেট বাসের অবস্থা খুব খারাপ। বেশিরভাগ বাস কোনওভাবে চলছে। এই প্রসঙ্গে টোটোকে সরাসরি দায়ী করেন তিনি। তাঁর বক্তব্য, এই টোটো পুরো বাস সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। এর উপরে কন্ট্রোল যদি না আনা যায়, তাহলে কোনওদিন এখানে বাসের সিস্টেম ঠিক হবে না। বাস পরিষেবা, বাস ব্যবসা কোনওদিন ঠিক হবে না। ব্যবসা ঠিক না হলে কেউ বাস চালাবে না। এটা প্র্যাকটিক্যাল কথা।

রেলের উদাহরণ টেনে তিনি বলেন, সময় অনুযায়ী ট্রেন ভাড়া বেড়েছে বলেই আজ রেলের অবস্থা ভালো হয়েছে। লাউঞ্জ তৈরি হয়েছে, সুন্দর সুন্দর এসি ট্রেন আসছে। এসি বাস চালাতে গেলে তার খরচ আছে। সবটাই ভর্তুকি দিয়ে কোনও সরকার চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে অনাস্থা প্রস্তাব নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এদিন মন্ত্রী দাবি করেন, জেলা পরিষদে এই অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূলেরই একটা বড় অংশ। তাঁর কথায়, জেলা পরিষদে যাঁরা জিতেছেন, তাঁরা সবাই তৃণমূলের। ফলে এই অনাস্থাকে ঘিরে তৃণমূলের অন্দরের কোন্দলই এখন সামনে আসছে বলে দাবি তাঁর। অনাস্থার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, বিষয়টি এখন প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ডিএম এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে।

এরপরই তিনি জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, নারায়ণ গোস্বামীকে অবিলম্বে সরিয়ে দেওয়া দরকার। এ সময় তিনি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তোলেন এবং তাঁকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও তুলনা করেন। তবে এই অভিযোগের বিষয়ে নারায়ণ গোস্বামী বা তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনাস্থা প্রস্তাবে শেষ পর্যন্ত কী হয়, জেলা পরিষদের দখল কার হাতে থাকে, সেদিকেই এখন তাকিয়ে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহল।

ছবি:প্রবীর রায়।

কিশোর ভারতীতে স্বপ্নভঙ্গ, কোরিয়ার হোয়াচিয়নের কাছে ৪-১ গোলে হারল ইস্টবেঙ্গল

কলকাতা: এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল মহিলা দল। বুধবার রাতে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার চ্যাম্পিয়ন হোয়াচিয়ন কেএসপিও-র কাছে ৪-১ গোলে হারল লাল-হলুদ মেয়েরা।

প্রথম ম্যাচে ভিয়েতনামের হো চি মিন সিটিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল মশাল গার্লসরা। ভারতের মাটিতে প্রথমবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেই জয়ে গোটা দেশের ফুটবলপ্রেমীদের মনে আশা জেগেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সেই আশায় জল ঢেলে দিল কোরিয়ানরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। গ্যালারি ভরা দর্শকের সামনে ১৭ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দলের ভরসা ফাজিলা ইকওয়াপুট। তাঁর গোলে ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। ২৬ মিনিটে সমতা ফেরায় হোয়াচিয়ন। লি-র গোলে ১-১ হয় ম্যাচ। প্রথমার্ধ শেষ হয় এই সমতাতেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়ায় কোরিয়ানরা। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হোয়াচিয়নকে ২-১ এ এগিয়ে দেন ওন জায়ে-ইউন।

এরপরই কার্যত ভেঙে পড়ে ইস্টবেঙ্গলের রক্ষণ।কোরিয়ানদের গতি, পাসিং আর ফিটনেসের সঙ্গে পাল্লা দিতে পারেনি লাল-হলুদ ডিফেন্স। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল হজম করে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ৪-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মশাল গার্লসদের।

এই হারের ফলে গ্রুপ বি-তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রইল ইস্টবেঙ্গল। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এল হোয়াচিয়ন।

কোয়ার্টার ফাইনালে ওঠার আশা এখনও শেষ হয়ে যায়নি। আগামী ৭ নভেম্বর, শনিবার একই মাঠে উত্তর কোরিয়ার শক্তিশালী দল ৪.২৫ এসসি-র বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিততেই হবে লাল-হলুদ মেয়েদের।

ম্যাচ শেষে হতাশ দেখাল ইস্টবেঙ্গল শিবিরকে। প্রথমার্ধের লড়াইটা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে না পারাটাই কাল হল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে ঘরের মাঠে দর্শকদের সমর্থনকে কুর্নিশ জানিয়েছেন দলের সদস্যরা।

এখন সব নজর ৭ নভেম্বরের ডু-অর-ডাই ম্যাচের দিকে। *ছবি:সঞ্জয় হাজরা।*
দেবী দুর্গা সম্মান - ২০২৬ প্রদান ও বিজয়া সম্মিলনী

*নিজস্ব প্রতিনিধি,উত্তর ২৪ পরগনা:* শারদোৎসব শেষ হলেও উৎসবের রেশ এখনও কাটেনি। দুর্গাপুজোর সাফল্য, শিল্পীদের সম্মান আর বিজয়ার শুভেচ্ছা বিনিময়কে সামনে রেখে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত হল উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত হল "দেবী দুর্গা সম্মান - ২০২৬ প্রদান ও বিজয়া সম্মিলনী"।

উৎসবের আবহেই মিলনমেলায় পরিণত হল অনুষ্ঠান গৃহ। পুজো উদ্যোক্তা, শিল্পী, সমাজসেবী থেকে শুরু করে সাধারণ মানুষ — সকলের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই সম্মিলনী।

এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল "দেবী দুর্গা সম্মান - ২০২৬ প্রদান।" জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেরা দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মানিত করা হয়।

সেরা প্রতিমা, সেরা মণ্ডপসজ্জা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব পুজো, সেরা সামাজিক উদ্যোগ — একাধিক বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের হাতে।উদ্যোক্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া

পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পুজো কমিটির সদস্যরা। তাঁদের কথায়, সারা বছর ধরে পরিশ্রমের পর এই সম্মান আগামী দিনে আরও ভালো পুজো করার অনুপ্রেরণা জোগাবে।

সম্মান প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে, আলিঙ্গন করে বিজয়ার শুভেচ্ছা জানান উপস্থিত সকলে।
ছবি:সৌজন্যে তথ্য ও সংস্কৃতি দফতর উত্তর ২৪ পরগনা।
रोजगार मेले मे 1278 अभ्यर्थियों को किया गया चयनित*

Sb ब्यूरो रितेश मिश्रा
हरदोई जिला सेवायोजन कार्यालय,  सी०एस०एन०, डिग्री कालेज लखनऊ चुंगी, हरदोई में रोजगार मिशन के अन्तर्गत आयोजित जनपद स्तरीय एक दिवसीय वृहद रोजगार मेले में एल०आई०सी०, वी०जी० प्रा०लि०, जे०पी०प्रा०लि०, डी०सी०एम०सुगर मिल हरियावां, एसियन सर्विस प्रा०लि०, टूकॉम, क्वेस कॉर्प प्र०लि०, आदि 32 कंम्पनियों ने प्रतिभाग किया। उक्त आयोजित रोजगार मेले में लगभग 3015 अभ्यर्थियों ने प्रतिभाग किया। कम्पनी के अधिकारियों ने उपस्थित अभ्यर्थियों को कम्पनी एवं उससे सम्बन्धित कार्य तथा प्राप्त वेतन व भत्ते के बारे में विस्तृत रूप से अवगत कराया। इच्छुक अभ्यर्थियों ने आवेदन के रूप में कम्पनी द्वारा निर्धारित प्रपत्र को भरकर परीक्षा/साक्षात्कार में भाग लिया। साक्षात्कार के उपरान्त 1278 अभ्यर्थियों को शार्टलिस्ट/चयनित किया गया। इस अवसर पर  नितिन अग्रवाल  आबकारी एवं मद्य निषेध मंत्री (स्वतंत्र प्रभार) उ०प्र० शासन मुख्य अतिथि के रूप में उपस्थित रहे। जिला सेवायोजन अधिकारी ने रोजगार मेले पर अपने विचार व्यक्त किया। रोजगार मेले को सफल बनाने में जिला सेवायोजन कार्यालय के मुनेन्द्र कुमार वरि०सहा०, निशात अन्सारी अनुदेशक, श्रवण कुमार गुप्ता वरि०सहा०, अल्का वर्मा अनु०, अमिता सिंह प्रधान सहायक, राजेश्वर धमाल वरि०सहा०, हरी शंकर वरि०सहा०, पवन कुमार कनिष्ठ सहा०, औसाफ हुसैन आदि एवं आई०टी०आई० तथा सी०एस०एन० कालेज, हरदोई के कर्मचारियों ने पूर्ण सहयोग प्रदान किया।
বাংলাদেশি সন্দেহে আটক মা ও দুই শিশুকে এখনই পুশব্যাক করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

*কলকাতা:* বাংলাদেশি নাগরিক বলে সন্দেহে আটক এক মহিলা ও তাঁর দুই নাবালিকা মেয়েকে এখনই বাংলাদেশে পুশব্যাক করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কোচবিহারের বাসিন্দা বছর তিরিশের লেবু মিয়া স্ত্রী ও সন্তানদের যাতে বাংলাদেশে পুশব্যাক না করা হয়, সেই আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর সেই আবেদনের শুনানিতেই এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত।

এদিন কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দেয়, সন্দেহের ভিত্তিতে আটক করা হলেও ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশে পুশব্যাক করা যাবে না।

আদালত নির্দেশ দিয়েছে, লেবু মিয়ার স্ত্রী ও তাঁর দুই নাবালিকা সন্তানকে ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে।

তাঁদের বিরুদ্ধে যদি কোনও নির্দিষ্ট অভিযোগ থাকে, তা আইন মেনে দায়ের করতে হবে এবং বিচার প্রক্রিয়া চালাতে হবে। পাশাপাশি, লেবুর পরিবারকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতে হবে বলেও জানিয়েছে আদালত।

আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে দিনের পর দিন ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া যায় না। আইনি প্রক্রিয়া না মেনে কাউকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়াও যায় না।

মামলার শুনানি চলাকালীন লেবুর আইনজীবী অনিন্দ্য ঘোষ আদালতে জানান, গত ২১ অক্টোবর লেবুর স্ত্রী ও তাঁর দুই সন্তান কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাচ্ছিলেন। তাঁদের কাছে ভারতীয় পাসপোর্ট এবং ভিসা ছিল।

দম্পতির দুই শিশু সন্তান কোচবিহারের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেছে। তাদের জন্মের শংসাপত্রও রয়েছে বলে আদালতে জানান আইনজীবী।

এত নথি থাকা সত্ত্বেও ইমিগ্রেশন বিভাগ তাঁদের বাংলাদেশি বলে সন্দেহে আটক করে। ওই দিনই তাঁদের দিনহাটা পুরসভার 'আপন ঘর' ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।

কিন্তু পরিবারের লোকজন এই পুরো বিষয়টি জানতে পারেন সাত দিন পর, ২৮ অক্টোবর।

আইনজীবীর আরও দাবি, তাঁদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের না করেই ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। এমনকি নিম্ন আদালতেও তাঁদের পেশ করা হয়নি। অথচ তাঁদের বারবার বাংলাদেশে পুশব্যাক করার কথা বলা হচ্ছে।

এই বক্তব্য শুনে আদালত প্রশ্ন তোলে, বিনা বিচারে কীভাবে একজন মা ও দুই শিশুকে আটকে রাখা হল?

অন্যদিকে রাজ্যের তরফে আইনজীবী জানান, লেবু মিয়ার স্ত্রী বাংলাদেশি নাগরিক। তিনি লেবু মিয়াকে বিবাহ করেছেন।

তবে আদালত আপাতত সেই বিতর্কে না ঢুকে আটক থাকা মহিলা ও শিশুদের আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপরই জোর দিয়েছে।

আদালতের এই নির্দেশের ফলে আপাতত স্বস্তিতে লেবু মিয়ার পরিবার। পরবর্তী শুনানিতে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করার পর কী পদক্ষেপ নেওয়া হল, তা আদালতকে জানাতে হবে।
ঘরের মাঠে হার ইস্টবেঙ্গলের
*খেলা*


*কলকাতা, ৩ নভেম্বর:* জিততেই হবে, এমন অঙ্ক নিয়ে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ ডি-র ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে ওমানের আল সিবের কাছে ০-২ গোলে হেরে গেল আন্তোনিয়ো লোপেজ হাবাসের দল।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ, বারবার প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়া - সবই ছিল। ছিল না শুধু ফিনিশিং। সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল শেষ মুহূর্তে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও চাপ বাড়ায় লাল-হলুদ। ৭৬ মিনিটে প্রায় নিশ্চিত গোল বাঁচিয়ে দেন গোলরক্ষক ফুরবা লাচেনপা। মনে হচ্ছিল, অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে ইস্টবেঙ্গল। কিন্তু শেষ ৫ মিনিটে সব ওলটপালট হয়ে গেল। পরপর দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে গেল ঘরের দল।

এর আগে ওমানে গিয়ে আল সিবের বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করে ফিরেছিল ইস্টবেঙ্গল। সেদিনও গোলের সুযোগ নষ্ট হয়েছিল বিস্তর। ঘরের মাঠে ফিরতি ম্যাচে সেই ভুল শুধরে নেওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে হল উল্টোটা।

এই হারের ফলে গ্রুপে ইস্টবেঙ্গলের অবস্থা আরও কঠিন হয়ে গেল। ৪ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ। আল শর্তার কাছে হার, আল হুসেইনের সঙ্গে ড্র, আর এবার আল সিবের কাছে হার - এখনও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ।

গ্রুপের তিন প্রতিপক্ষের মধ্যে তুলনামূলকভাবে দুর্বলতম ধরা হচ্ছিল আল সিবকে। সেই দলের কাছেই ঘরের মাঠে হার মানায় সমর্থকদের আরও বেশি হতাশ করেছে। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা।

এবার সামনে আইএসএলের লড়াই। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে কি ইস্টবেঙ্গল, সেটাই এখন বড় প্রশ্ন।
*ছবি:সঞ্জয় হাজরা।*
কালীপুজোর পর জেলা জুড়ে ইস্যুভিত্তিক আন্দোলনে নামছে DYFI


*নিজস্ব সংবাদদাতা, বারাসাত:*  কালীপুজোর পর থেকেই উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তোলার ডাক দিল সিপিআইএমের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)।

মানুষের অভাব-অভিযোগ, বেকারত্ব, দুর্নীতি, আইন-শৃঙ্খলার অবনতি সহ একাধিক দাবিতে আগামী ২৯ নভেম্বর গণসমাবেশের আয়োজন করা হয়েছে। কিন্তু সংগঠনের দাবি, সমস্ত আইনি কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়নি।

এই বিষয়ে DYFI-এর উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সপ্তর্ষি দেব স্পষ্ট জানিয়ে দেন, অনুমতি না পেলে আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন সপ্তর্ষি দেব। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরে বহু সিপিআইএম কর্মী খুন হয়েছেন। কিন্তু কখনও শারদ উৎসবের সময় বামপন্থীদের শারদীয়া বুকস্টল ভাঙচুর বা বই পোড়ানোর ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, দীপাবলি উৎসব উপলক্ষ্যে জেলার সর্বত্র বামপন্থীদের বুকস্টল আয়োজন করা হচ্ছে। মানুষের মধ্যে বামপন্থী সাহিত্য, মতাদর্শ পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ।

এদিনের অনুষ্ঠানে DYFI-এর তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের উদ্বোধন করেন সপ্তর্ষি দেব। এই চ্যানেলের মাধ্যমে জেলার যুবদের কাছে দ্রুত আন্দোলনের খবর, কর্মসূচি ও সংগঠনের বার্তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সপ্তর্ষি দেব রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র।
#DYFI #SaptarshiDeb #North24Parganas #CPIM #GanaSamabesh
বড়মা মন্দিরে কালীপুজোর ভিড় সামলাতে তৎপর প্রশাসন, একমুখী চলাচল ও NDRF মোতায়েনের পরিকল্পনা

*নিজস্ব সংবাদদাতা,নৈহাটি:* কালীপুজোয় নৈহাটির বড়মার মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামলাতে আগাম প্রস্তুতি খতিয়ে দেখল প্রশাসন। সোমবার মন্দির চত্বর পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। এদিন বড়মা মন্দিরে এসে ব্যবস্থাপনা ঘুরে দেখলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া।তার সঙ্গে ছিলেন ব্যারাকপুরের এসডিও, পুজো কমিটির সদস্য, পুলিশ আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শনের পর জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া সাংবাদিকদের জানান, বড়মা মন্দিরে প্রতি বছর যে বিপুল ভিড় হয়, তা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং রুট ম্যাপিং কিভাবে হবে, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন।তিনি জানান, কলকাতায় সম্প্রতি ঘটে যাওয়া বড় ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

*কি কি ব্যবস্থা থাকছে?*

১.  *একমুখী চলাচল:* ভিড় এড়াতে এবার এক দিক দিয়েই দর্শনার্থীদের প্রবেশ করানো হবে এবং অন্য দিক দিয়ে বের করে দেওয়া হবে। টু-ওয়ে চলাচল বন্ধ থাকবে, কারণ রাস্তাগুলো খুব সরু।
২.  *ডুবুরি ও NDRF:* অনেক ভক্ত স্নান করে মন্দিরে আসেন, তাই ঘাটগুলোতে ডুবুরি এবং NDRF মোতায়েন থাকবে।
৩.  *VIP মুভমেন্ট নয়:* এবার কোনও VIP মুভমেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের সুরক্ষাই প্রথম অগ্রাধিকার।

আধিকারিক আরও জানান, এটি তাঁর প্রথমবার মন্দির পরিদর্শন। প্রতিমার কাজ খুব সুন্দরভাবে চলছে এবং গত বছরের থেকেও এবার আরও সুন্দরভাবে পুজোর আয়োজন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
*ছবি:প্রবীর রায়।*
*'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' - কলকাতার রাজপথে বিজেপির মেগা মিছিল, নেতৃত্বে নীতীন নবীন*

*কলকাতা:* জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের লাগাতার আন্দোলনের পাল্টা কর্মসূচি নিল বিজেপি। দেশজুড়ে 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' স্লোগানকে সামনে রেখে সারা দেশে পথে নেমেছে গেরুয়া শিবির।

সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ, সোমবার কলকাতায় মিছিল করছে বিজেপি। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল। মিছিলে জাতীয় পতাকা কাঁধে নিয়ে হাঁটলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁর সঙ্গে প্রথম সারিতেই ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি নেতৃত্ব ও রাজ্য মন্ত্রী পরিষদের সদস্যদের। তাছাড়াও অংশগ্রহণ করেন লাখো সাধারণ মানুষ।

আজ দুপুরেই প্রায় ২ ঘন্টা লেটে কলকাতা বিমানবন্দরে নামেন নীতীন নবীন। সেখানে তাঁকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। সেখান থেকে সরাসরি কলেজ স্ট্রিটে গিয়ে মিছিলে যোগ দেন তাঁরা।

বিজেপি সূত্রে জানানো হয়েছে, বিরোধীদের মিথ্যাচারের বিরুদ্ধে জনমত গড়তেই এই কর্মসূচি। শুধু কলকাতা নয়, আজ একই কর্মসূচিতে হায়দরাবাদে তেরঙ্গা কাঁধে মিছিলে হাঁটছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

ছবি: সংগৃহীত।