/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz s:durgapuja2026
*দুর্গাপুজোর আগেই চমক! ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে শুটিং করলেন বিধায়ক কৌস্তভ বাগচী*

উৎপল দাস,ব্যারাকপুর: দুর্গাপুজো আসতে এখনও বেশ কিছুদিন বাকি, কিন্তু তার আগেই পুজোর আমেজ শুরু করে দিলেন ব্যারাকপুরের বিজেপির বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের দুর্গাপুজোর গানের মিউজিক ভিডিওর শুটিং করলেন ঐতিহাসিক ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজো উপলক্ষ্যে দুটি বিশেষ গান নিয়ে আসছেন বিধায়ক কৌস্তভ বাগচী। সেই গানেরই ভিডিও শুটিং হলো রবিবার ব্যারাকপুরের বিখ্যাত শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে। রানি রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী প্রতিষ্ঠিত এই মন্দিরকে পটভূমি করেই তৈরি হচ্ছে এবারের পুজোর গান।

মন্দির চত্বরে শুটিং চলাকালীন বিধায়ককে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ঢাকের তালে, পুজোর সাজে এক অন্যরকম আবহ তৈরি হয় মন্দির প্রাঙ্গণে।

সূত্রের খবর, খুব শীঘ্রই এই গানটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। দুর্গাপুজোকে সামনে রেখে বিধায়কের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে।

#KaustavBagchi

৭৭তম বর্ষে বিজয়পুর সার্বজনীন, 'ভারত ভাগ্য বিধাতা' থিমের জমকালো উন্মোচন

#VijaypurSarbojanin #DurgaPuja2026 #KolkataDurgaPuja #NorthKolkataPuja #BharatBhagyaVidhata #VandeMataram150 #ProsenjitChatterjee #DurgaPujaTheme #BengalFestival #BijoypurSarbojanin

*নিজস্ব প্রতিনিধি,কলকাতা:* উত্তর কলকাতা শহরতলির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুজো বিজয়পুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর ৭৭তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছর অভিনব থিম ও জমকালো মণ্ডপের জন্য এই পুজো দর্শকদের নজর কাড়ে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না।

উদ্যোক্তারা জানিয়েছেন, এবছর তাঁদের থিম ভাবনা - *'ভারত ভাগ্য বিধাতা'*। বন্দেমাতরমের ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে এই বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে। দেশাত্মবোধ ও ভারতীয় সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরাই এই থিমের মূল ভাবনা।

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে এই বছরের থিমের অফিসিয়াল পোস্টার ও লোগো প্রকাশ করা হল। অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য ছাড়াও এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা পর্যন্ত সর্বত্রই বন্দেমাতরমের ১৫০ বছরের ঐতিহাসিক যাত্রা এবং ভারতের ভাগ্য বিধাতা হিসেবে তার ভূমিকাকে শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হবে।
ছবি: উৎপল দাস।