/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz মহালয়ায় গঙ্গার ঘাটে ঘাটে পিতৃতর্পণ, নৌকায় ঘাট পরিদর্শনে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী* West Bengal Bangla
মহালয়ায় গঙ্গার ঘাটে ঘাটে পিতৃতর্পণ, নৌকায় ঘাট পরিদর্শনে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী*
*ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা:* বাংলা ও বাঙালির আবেগের দিন মহালয়া। এদিন থেকেই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়। প্রচলিত রীতি অনুযায়ী, পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানের জন্য ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে ভিড় করেন ধর্মপ্রাণ মানুষ। তর্পণের মাধ্যমে পিতৃপুরুষকে জলদান করেন তাঁরা। রাজ্যের অন্যান্য গঙ্গার ঘাটের মতো উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা এলাকার বিভিন্ন ঘাটেও এদিন সকাল থেকেই চলছে পিতৃতর্পণ। নির্বিঘ্নে তর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে ঘাটগুলিতে মোতায়েন রয়েছে কঠোর পুলিশি নিরাপত্তা।একই ছবি ব্যারাকপুরেও। ভোর থেকেই ব্যারাকপুরের প্রতিটি ঘাটে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। তর্পণের সময় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে ভোররাত থেকেই নৌকায় করে গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। এদিন তিনি মঙ্গলপাণ্ডে ঘাট, অন্নপূর্ণা ঘাট, রাসমণি ঘাট সহ একাধিক ঘাট ঘুরে দেখেন। প্রশাসন সূত্রে জানা গেছে, বিপজ্জনক অবস্থার কারণে এবার গান্ধীঘাটে তর্পণের আয়োজন বন্ধ রাখা হয়েছে। তবে অন্নপূর্ণা ও রাসমণি ঘাটে পুণ্যার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো।*এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক কৌস্তভ বাগচী বলেন,*“দেবীপক্ষের সূচনায় বাংলায় আদি অনন্তকাল ধরে চলে আসা মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আর ঘাটে ঘাটে তর্পণ এক অদ্ভুত আলাদা অনুভূতি এনে দেয়। জানান দেয়, সবকিছু ভুলে মা দুর্গার আরাধনার সময় হয়েছে। সময় হয়েছে আনন্দে মেতে ওঠার।” *অন্যদিকে, শ্যামনগর নানাবাবা ঘাটেও* মহালয়া উপলক্ষ্যে পিতৃতর্পণের জন্য ভিড় উপচে পড়ে। সেখানে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার। তিনি পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন এবং যাঁরা গঙ্গাস্নান ও তর্পণ সেরে বাড়ি ফিরছিলেন, তাঁদের হাতে লাড্ডু তুলে দেন।ছবি: উৎপল দাস ও প্রবীর রায়।
নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভাঙলেন হাসিরানি, রেজিনগরে সংখ্যালঘুদের বন্ধুত্বের বার্তা মুখ্যমন্ত্রীর কাজে লাগলো

*নিউজ ব্যুরো:* মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচনে বিজেপির ল্যান্ডস্লাইড জয়।

- *নন্দীগ্রাম:* বিজেপি প্রার্থী হাসিরানি রথ প্রায় ১ লক্ষ ১৫ হাজার ভোটে জয়ী হয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত সহকারী চন্দ্রনাথ রথের মা। শুভেন্দু অধিকারী এই আসনে ২০২১ সালে ১,৯৫৬ ভোটে এবং ২০২৬ সালে ৯,৬৬৫ ভোটে জিতেছিলেন। হাসিরানি সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।নন্দীগ্রামে হাসিরানি পেয়েছেন ১ লক্ষ ৬৪ হাজার ৪২৭ ভোট, কংগ্রেস প্রার্থী পেয়েছেন প্রায় ৪১ হাজার ভোট।

- *রেজিনগর:* প্রায় ৭০% সংখ্যালঘু অধ্যুষিত এই আসনেও বিজেপি প্রায় ৭৫,০০০ ভোটে জয়ী হয়েছে।

ভোটের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, "জয় শ্রীরাম বলতে হবে না, ভারত মাতা কি জয় বলুন। ৬ অক্টোবর বন্ধুত্বের হাত বাড়ানোর শুভ দিন।" বিজেপির প্রচার ছিল - মোদী সবার জন্য কাজ করেন, রাজ্য সরকারও সবার জন্য কাজ করবে।

নন্দীগ্রামে প্রায় ৩০-৩৫% এবং রেজিনগরে প্রায় ৭০% সংখ্যালঘু ভোট রয়েছে। এই ফলাফলকে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু আউটরিচের সাফল্য হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
জেলার মুকুটে পালক, রাজ্য নাট্য উৎসবে চমক দিয়ে সংবর্ধিত উত্তর ২৪ পরগনার ৩ স্কুল

*নিজস্ব সংবাদদাতা:* উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ জেলার তিনটি স্কুল নাট্যদলকে সংবর্ধিত করা হল। তাদের অসাধারণ অভিনয়ের জন্য এই সম্মান জানানো হয়। সংবর্ধিত দলগুলি হল,ব্যারাকপুর শিক্ষা জেলার শ্যামনগর বালিকা বিদ্যালয়, বারাসাত শিক্ষা জেলার গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয় এবং গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের অধীনস্থ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বধির, মূক ও দৃষ্টিহীন বালিকা বিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া এবং অতিরিক্ত জেলাশাসক অহিংসা জৈন। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি পড়ুয়া ও শিক্ষক মহল।
ছবি: সৌজন্যে জেলা তথ্য ও সংস্কৃতি দফতর।
।। হাসনাবাদে অবৈধভাবে সাদা বালি তোলার বিরুদ্ধে অভিযান, তিনটি নৌকা বাজেয়াপ্ত, গ্রেফতার ৬ ।।
বসিরহাট : বসিরহাটের হাসনাবাদ থানার ডাঁসা নদীর বাইনারা ফেরিঘাটের কাছে অবৈধভাবে সাদা বালি তোলার বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ। শুক্রবার সকালে চালানো এই অভিযানে সাদা বালি বোঝাই তিনটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছ’জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাঁসা নদীর বাইনারা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে সাদা বালি তোলা হচ্ছে বলে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বালি বোঝাই তিনটি নৌকা আটক করেন পুলিশকর্মীরা। সেই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে বালি তোলার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক

*নিজস্ব সংবাদদাতা:*উত্তর ২৪ পরগনার টাকি রোডে ফের সক্রিয় গরু পাচার চক্র আটকালো পুলিশ। নদিয়া থেকে ঘুরপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দেগঙ্গা থানার পুলিশের হাতে ধরা পড়লো ১৫টি গরুবোঝাই গাড়ি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক শফিকুল ইসলামকে। ধৃতের বাড়ি রাজারহাটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে একটি গাড়িতে করে গরুগুলি রাজ্য সড়ক ২ (টাকি রোড) ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। উত্তর ২৪ পরগণার দেগঙ্গা থানার কালিয়ানী বিলের কাছে দেগঙ্গা থানার আইসি তাপস ঘোষের নেতৃত্বাধীন কর্তব্যরত পুলিশকর্মীরা গাড়িটিকে আটক করেন। গাড়িতে তল্লাশি চালিয়ে দেখা যায়, ১৫টি গরুকে ঠাসাঠাসি করে রাখা হয়েছে। গরুগুলির পা বাঁধা ছিল। এমনকী, গাড়ির উপরে পেপারের ছাউনি দিয়ে গরুগুলিকে আড়াল করারও চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর গাড়িটিকে দেগঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, গরু পরিবহণের জন্য কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি চালক। এরপরই গাড়ির চালক শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং গরুগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতকে শুক্রবার বারাসাত জেলা আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে ঘুরপথে টাকি রোড ব্যবহার করে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ছবি: সৌমাভ মণ্ডল।
ভাটপাড়া পৌরসভার সারথী প্রকল্পের অনুষ্ঠান

*নিজস্ব সংবাদদাতা* : ভাটপাড়া পৌরসভার সারথী প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল এর বিধায়ক রাজেশ কুমার ও ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং।

এদিন পবন কুমার সিং বলেন, "তৃণমূল জমানায় যে সাইকেলগুলি দেওয়া হয়েছে সেগুলির গুণগত মান নিম্ন ছিল, এখন গুণগতমান আরও উন্নত হয়েছে"। তিনি নিজেও এই সাইকেল চালিয়েছেন।

রেজিনগরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের মধ্যেও মানবতা রয়েছে। এই সরকারের উন্নয়ন দেখে, ভালো কাজ দেখেই তারা এগিয়ে এসেছে। পাঁচ মাসের সরকারের উন্নয়ন দেখে তারা এগিয়ে এসে জয়ী করিয়েছে এই সরকারকে।
ছবি:প্রবীর রায়।
আইনজীবীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩, হাইকোর্টে জানাল রাজ্য

*কলকাতা:* রাজ্যে আইনজীবীদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভিঠঠালরাও ঘুগের ডিভিশন বেঞ্চে এই তথ্য জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র।এদিন শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যের বার কাউন্সিলকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। জবাবে অ্যাডভোকেট জেনারেল জানান, বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করা হবে।

*কি হয়েছিল?*

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দীপক ব্যাপারি নামে এক ইউটিউবারকে গ্রেফতার করে পুলিশ। গত ১ অক্টোবর ব্যাঙ্কশাল কোর্টে অভিযুক্তকে আনা হলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

আইনজীবীদের একাংশের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে আইনজীবীদের বচসা বাঁধে। এরপরই বিজেপি নেতা কুশল পাণ্ডে ও তাঁর অনুগামীরা আইনজীবীদের উপর চড়াও হন বলে অভিযোগ।

এই ঘটনার প্রতিবাদে ওই দিন বিকেল থেকেই কর্মবিরতির পথে হাঁটেন ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবীদের একাংশ। সোমবার কিছুক্ষণের জন্য পথ অবরোধও করেন তাঁরা।
BREAKING: বাতিল হাওড়া-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস
*কলকাতা:* নজিরবিহীন সিদ্ধান্ত পূর্ব রেলের। বাতিল করা হল শুক্রবার রাতের দিল্লিগামী দু'টি রাজধানী এক্সপ্রেসই।

হাওড়া ও শিয়ালদহ - দুই স্টেশন থেকেই আজ রাতে ছাড়ার কথা ছিল রাজধানী এক্সপ্রেস। দু'টি ট্রেনই বাতিল করা হয়েছে।

পূর্ব রেলের তরফে ৯ অক্টোবর প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দিল্লিতে ব্যাপক যানজটের আশঙ্কায় এই সিদ্ধান্ত।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১০ অক্টোবর নয়াদিল্লি রেলস্টেশন এবং হজরত নিজামুদ্দিন স্টেশন সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সেই কারণেই যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে দু'টি রাজধানী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডুরান্ডের বদলা শিল্ডে, ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান
*খেলা*


*কলকাতা:* ডুরান্ড কাপ ফাইনালে হারের বদলা আইএফএ শিল্ডে নিল মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে শিল্ডের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন।

জয়ের নায়ক মোহনবাগানের বিদেশি স্ট্রাইকার সামির জেলকোভিচ। প্রথমার্ধে তাঁর করা একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।

এই জয়ের ফলে কোচেদের লড়াইয়েও বদলা নিল মোহনবাগান। ডুরান্ড ফাইনালে আন্তোনিয়ো লোপেজ হাবাসের কাছে হারলেও, শিল্ড ফাইনালে হাবাসকে হারালেন মোহনবাগান কোচ পানাজিয়োটিস দিমপেরিস।

তবে ডার্বির উত্তেজনা থাকলেও ফুটবলের মান নিয়ে প্রশ্ন থেকে গেল। দুই দলই এদিন ছন্নছাড়া ফুটবল উপহার দিয়েছে, যা যুবভারতীতে উপস্থিত দর্শকদের মন ভরাতে পারেনি।

অন্যদিকে, এদিন কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলাদের ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলী ম্যাচে রাশিয়া ৪-০ গোলে ভারতকে হারিয়ে দেয়। সঙ্গীতা বাসফোর্ডের নেতৃত্বে ভারতীয় মহিলা দল খেলার প্রথম অর্ধের ৩০ মিনিট যথেষ্ট প্রতিরোধ গড়ে তুললেও ১ টি গোল খেয়ে যায়। কিন্তু দ্বিতীয়অর্ধে সেই প্রতিরোধ আর ধরে রাখতে পারেনি ভারত। আরও ৩ টি গোল খেয়ে যায় ভারত। ভারতের মেয়েরা অবশ্য একটাও গোল শোধ করতে পারে নি।
ছবি: সঞ্জয় হাজরা।
এসএসসি-র সংশোধিত প্যানেল নিয়ে বিতর্ক, নতুন বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা*

*কলকাতা:* ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ২৯ মে, ২০২৫ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিহারা শিক্ষক এবং নতুন প্রার্থীরা আবেদন করেন। গত ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর, ২০২৫ লিখিত পরীক্ষা হয়। এর ভিত্তিতে একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ এবং ইন্টারভিউ নেওয়া হয়। পরে চূড়ান্ত প্যানেল ও ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়।

কিন্তু এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়। সেই সময় ওবিসি সংরক্ষণ মামলায় বড় পরিবর্তন আসে। ওবিসি তালিকা সংশোধিত হওয়ায় বহু প্রার্থীর সাব-ক্যাটাগরি বদলে যায়। ২০১১ সালের পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন, তাদের সার্টিফিকেট বাতিল হয়ে তারা জেনারেল বা শুধুমাত্র ওবিসি ক্যাটাগরিতে চলে আসেন। এর সরাসরি প্রভাব পড়ে শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায়, যেখান থেকে বহু ওবিসি প্রার্থী বাদ পড়ে যান।

এই পরিস্থিতিতে নতুন করে সংশোধিত প্যানেলের প্রয়োজন দেখা দেয়। তাই গত ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এসএসসি একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে রিভাইসড তালিকা প্রকাশ করে এবং যারা আগে ইন্টারভিউতে ডাক পাননি, তাদের নতুন করে ইন্টারভিউতে ডাকার প্রক্রিয়া শুরু করে।

এই বিজ্ঞপ্তির বৈধতা নিয়েই এখন প্রশ্ন উঠছে। অভিযোগ, একবার পূর্ণাঙ্গ প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশিত হওয়ার পর শুধুমাত্র বাদ পড়া প্রার্থীদের নিয়ে নতুন করে ইন্টারভিউ করলে বঞ্চনার সম্ভাবনা প্রবল। এতে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীরাই নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

এই নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারী সোমা মিদ্যা সহ ৩৪ জনের পক্ষে আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানান, কোনও সরকারি নিয়োগে একবার পূর্ণ তালিকা ও প্রাপ্ত নম্বর সহ অপেক্ষমান তালিকা প্রকাশিত হলে, সেই প্রার্থীদের বাদ দিয়ে নতুন করে ইন্টারভিউ করা যায় না। এটি সংবিধানের ১৪ ও ১৬ ধারার পরিপন্থী। নিয়ম অনুযায়ী, চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেলে অপেক্ষমান তালিকা থেকেই শূন্যপদ পূরণ করতে হয়।

তিনি আরও বলেন, ইন্টারভিউ সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে নিয়োগ প্রক্রিয়া 'লক' হয়ে যায়, এ নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ রয়েছে।

মামলাটির শুনানি চলতি সপ্তাহেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।