মধ্যমগ্রামের পর বারাসাত, একাধিক রেস্তোরাঁয় হানা ফুড সেফটি দফতরের, বাতিল লাইসেন্স*
![]()
নিজস্ব সংবাদদাতা,বারাসাত: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের পর এবার বারাসাত। খাদ্যে ভেজাল রুখতে জেলাজুড়ে কড়া অভিযানে নামল ফুড সেফটি দফতর। শনিবার বারাসাতের চাঁপাডালি মোড় সংলগ্ন একাধিক রেস্তোরাঁয় হানা দেন দফতরের আধিকারিকরা।
সূত্রের খবর, এদিন দুপুর থেকেই শুরু হয় অভিযান। একের পর এক রেস্তোরাঁয় ঢুকে খাবারের গুণগত মান, খাদ্যসামগ্রী সংরক্ষণের পদ্ধতি, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং FSSAI-এর নিয়মাবলি খতিয়ে দেখা হয়।
অভিযান চলাকালীন একাধিক জায়গায় গুরুতর অনিয়ম নজরে আসে আধিকারিকদের। অভিযোগ, বহু রেস্তোরাঁতেই মানা হচ্ছিল না খাদ্য সুরক্ষা বিধি। রান্নাঘর অপরিচ্ছন্ন, খাবার সংরক্ষণে গাফিলতি এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী মজুতের অভিযোগও ওঠে।
এছাড়াও বিভিন্ন খাদ্যসামগ্রীর নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। রেস্তোরাঁ কর্তৃপক্ষের ট্রেড লাইসেন্স, ফুড সেফটি লাইসেন্স-সহ প্রয়োজনীয় নথিও খতিয়ে দেখেন আধিকারিকরা।
নিয়ম ভঙ্গের অভিযোগে একাধিক রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের ফুড সেফটি লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি কয়েকটিকে সতর্ক করে জরিমানাও করা হয়।
ফুড সেফটি দফতরের এক আধিকারিক জানান, "জনস্বাস্থ্যের সঙ্গে কোনও আপস করা হবে না। জেলাজুড়ে এই অভিযান লাগাতার চলবে।"
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই মধ্যমগ্রামে একই ধরনের অভিযান চালানো হয়েছিল।
ছবি: অঙ্কিত মুখার্জি।










5 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.4k