BREAKING NEWS প্রয়াত বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী

*কলকাতা:* প্রয়াত বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী। রবিবার সকাল ১০টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসার ও মূত্রনালীর সংক্রমণে ভুগছিলেন তিনি। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সম্মতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু শেষরক্ষা হল না।
बसीरहाट में अमित शाह के 62वें जन्मदिन पर 62 दीप प्रज्वलित कर लंबी उम्र की कामना

*बसीरहाट:* केंद्रीय गृह मंत्री अमित शाह का 62वां जन्मदिन गुरुवार को था। इस अवसर पर उनके दीर्घायु और मंगल की कामना के लिए 62 दीप और 62 धूप जलाकर पूजा की गई। यह विशेष पूजा बीजेपी के प्रदेश नेता डॉ. शौर्य बनर्जी द्वारा की गई।

बसीरहाट के संग्रामपुर के प्राचीन दक्षिणा काली मंदिर में कल देर रात इस विशेष पूजा का आयोजन किया गया था। अमित शाह के जन्मदिन के मौके पर देश के विभिन्न हिस्सों में पार्टी कार्यकर्ताओं और समर्थकों में जश्न का माहौल बना हुआ है। उसी कड़ी में भारत-बांग्लादेश सीमा से सटे शहर उत्तर 24 परगना के बसीरहाट में भी उनका जन्मदिन मनाया गया।

धार्मिक अनुष्ठान के जरिए जन्मदिन मनाने के इस आयोजन में बीजेपी नेतृत्व ने अमित शाह के प्रति अपना सम्मान और शुभकामनाएं व्यक्त कीं।

*तस्वीर: सौमाभ मंडल।*
দত্তপুকুরে গাড়ি থেকে বিস্ফোরক ও নিষিদ্ধ রাসায়নিক উদ্ধার, গ্রেফতার ১

*বারাসাত, উত্তর ২৪ পরগনা:* উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং নিষিদ্ধ রাসায়নিক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বুধবার রাতে দত্তপুকুরের তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে ওই সামগ্রী উদ্ধার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), এনএসজি, এসটিএফ এবং ফরেনসিক দল। এই ঘটনায় স্থানীয় এক বাইক শোরুমের মালিক রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের তেঁতুলতলা এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক সামগ্রী রয়েছে, এমন গোপন খবর আগে থেকেই ছিল এসটিএফ-এর কাছে। সেই সূত্র ধরেই গাড়িটির উপর নজরদারি শুরু হয়। বুধবার রাতে গাড়িটি আটক করে তার মালিক রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে বিস্ফোরক জাতীয় পদার্থ, লোহার জালকাঠি-সহ বেশ কিছু নিষিদ্ধ রাসায়নিক উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া বিস্ফোরক এবং রাসায়নিক নিয়ে কলকাতার দিকে যাওয়ার পরিকল্পনা ছিল। নাশকতামূলক কাজে তা ব্যবহারের ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃতি ও কার্যক্ষমতা পরীক্ষা করে দেখছে ফরেনসিক দল।

সূত্রের খবর ধৃত রাকিবুলকে বৃহস্পতিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনআইএ। বিস্ফোরক কোথা থেকে এল, কার নির্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আর কেউ জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর এখনো অভিযুক্তকে দত্তপুকুর থানাতেই রাখা হয়েছে।

এই প্রসঙ্গে বারাসাত পুলিশ জেলার সুপার এম মার্সি বলেন, "তদন্ত চলছে। কেমন ধরনের বিস্ফোরক, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিটা তদন্তের পর বলা যাবে।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাকিবুল প্রায় ১০ বছর আগে গাড়ি মেরামতির কাজ ছেড়ে বাইকের শোরুমের ব্যবসা শুরু করেন। বর্তমানে তেঁতুলতলা, বিড়া, দেগঙ্গার বেড়াচাঁপা-সহ বিভিন্ন এলাকায় তাঁর ৪ টি শোরুম রয়েছে। কয়েক বছর আগে আমডাঙায় তাঁরই একটি শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আগের সেই ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, গাড়িটি দু'দিন আগে থেকেই তেঁতুলতলা রোডে তাঁর শোরুমের পাশে রাখা ছিল। *ছবি:অঙ্কিত মুখার্জি।*
*চোরবাগান কাণ্ডে নিহত ১৯, প্রতিশ্রুতি রেখে বিলকান্দায় মৃতের বাড়িতে মুখ্যমন্ত্রী

*উৎপল দাস, ব্যারাকপুর:* দুর্গাপূজার প্রথম সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন দর্শনার্থী। উৎসবের আনন্দের মাঝেই নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকেরা। সেখানেই তিনি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন এবং জানিয়েছিলেন, তিনি নিজে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।

প্রতিশ্রুতি মতোই বুধবার সকালেই মুখ্যমন্ত্রী পৌঁছে যান উত্তর ২৪ পরগনার বিলকান্দা যোগেন্দ্রনগরে। সেখানে চোরবাগান দুর্ঘটনায় মৃত প্রিয়া সমাজদারের বাড়িতে যান তিনি। প্রিয়া সমাজদারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং সবরকম সাহায্যের আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগে কিছুটা স্বস্তি পেয়েছে শোকাহত পরিবার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা সহ অন্যান্য প্রয়োজনীয় সাহায্য করা হবে।

পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তিনি গতকাল ৬টি পরিবারের সঙ্গে দেখা করেছেন। আজও বাকিদের কাছে যাচ্ছেন। তিনি আরও বলেন, তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাই সব নথি খতিয়ে দেখবে।

উল্লেখ্য, প্রশাসনের তরফে নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা সহ মোট ২৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ছ বি: উৎপল দাস।

#ChorbaganTragedy #KolkataDurgaPuja #PanchamiNightAccident #CMVisitsVictimFamily #PriyaSamajdar #Bilkanda #Jogendranagar #WestBengalNews #BreakingNews
টাকি রাজবাড়ী ঘাটে বিসর্জনের জোর প্রস্তুতি, ইছামতীর মাঝবরাবর BSF-এর কড়া টহলদারি

*সীমান্তে হাই অ্যালার্ট  ইছামতীতে যৌথ নিরাপত্তা**সৌমাভ মণ্ডল,টাকি:*  বিসর্জনের আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ঐতিহ্যবাহী উত্তর ২৪ পরগনার টাকি রাজবাড়ী ঘাটে চলছে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি। দুই বাংলার মিলনস্থল এই ঘাটেই প্রতি বছরের মতো এবারও হবে ঐতিহ্যবাহী বিসর্জন। আর সেই বিসর্জনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী।জানা গিয়েছে, গোটা রাজবাড়ী ঘাট চত্বরকে মুড়ে ফেলা হয়েছে টিভি ক্যামেরা ও সিসিটিভির নজরদারিতে। সূত্রের খবর, ঘাট চত্বরে মোট আনুমানিক ১৪টি হাই-রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রতিটি ক্যামেরা থেকে সরাসরি নজরদারি চালাবে পুলিশ ও প্রশাসন।শুধু স্থলপথেই নয়, জলপথেও চলছে কড়া নজরদারি। ইছামতী নদীর মাঝ বরাবর নৌকা নিয়ে টহল দিচ্ছে BSF ও পুলিশ। সীমান্ত সুরক্ষার জন্য নদীকে দুই ভাগে ভাগ করে নজরদারি চালানো হচ্ছে।প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিসর্জনের সময় কোনও ভারতীয় নাগরিক যাতে ভুলবশতও বাংলাদেশ সীমানায় প্রবেশ করতে না পারেন এবং কোনও বাংলাদেশি নাগরিক যাতে ভারতীয় সীমানায় চলে না আসেন, তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা। ইছামতীর মাঝ বরাবর BSF-এর নৌকা দিয়ে তৈরি করা হয়েছে অদৃশ্য লাইন অফ কন্ট্রোল।টাকি রাজবাড়ী ঘাটের এই বিসর্জন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি দুই বাংলার আবেগের মিলনক্ষেত্র। তাই শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন করতে তৎপর প্রশাসন।স্থানীয় রীতি মেনে টাকি রাজবাড়ীর প্রতিমা প্রথম বিসর্জন হয় ইচ্ছামতীতে।তার মা'কে বরণ করেন মহিলারা। এরপর শুরু হয়েছে সিঁদুর খেলা। *ছবি: সৌমাভ মণ্ডল।* #Taki #TakiRajbariGhat #Ichamati #DurgaVisarjan #IndiaBangladeshBorder
#BSF #North24Parganas
নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের মেয়াদ বাড়াল হাইকোর্ট

*কলকাতা* : নন্দীগ্রামের উপনির্বাচনে পরাজিত কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিন বহাল থাকবে বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থপ্রতিম রায়। এর ফলে আপাতত আইনি স্বস্তিতে থাকলেন এই কংগ্রেস নেতা।

জানা গিয়েছে, মিলন প্রধানের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে। গত ২৯ সেপ্টেম্বর শুধুমাত্র উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল হাইকোর্ট।

পরবর্তীকালে রাজ্য সরকার সেই জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায়। কিন্তু গত ৭ অক্টোবর শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশেই হস্তক্ষেপ করেনি। রাজ্যকে হাইকোর্টেই ফিরে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী, উপনির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর ২১ অক্টোবর তাঁর হলদিয়া আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু তার ঠিক একদিন আগেই হাইকোর্ট জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় আপাতত আত্মসমর্পণ করতে হচ্ছে না তাঁকে।
যাদবপুরে সিপিএমের বুক স্টল ভাঙা নিয়ে মামলা খারিজ হাইকোর্টে

*কলকাতা:* দুর্গাপুজো উপলক্ষ্যে যাদবপুরে সিপিএমের অস্থায়ী বইয়ের স্টল ভাঙার অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থপ্রতিম রায়ের বেঞ্চ মঙ্গলবার এই মামলা খারিজ করে দেয়।

*কি ঘটেছিল যাদবপুরে?*
গত শনিবার, সপ্তমীর সন্ধ্যায় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের অস্থায়ী বুক স্টল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সিপিএমের অভিযোগ, পুলিশ ও পুরসভার আধিকারিকরা কোনও বৈধ নোটিস ছাড়াই স্টল ভাঙতে আসেন। সঙ্গে আনা হয় বুলডোজারও।

বাম নেতৃত্বের দাবি, প্রশাসনের কাছে স্টল ভাঙার কোনও আইনি নোটিস ছিল না। এই নিয়ে সিপিএম কর্মী-সমর্থকদের সঙ্গে প্রশাসনের বচসা বাধে এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়।

*হাইকোর্টে মামলা*
এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে সিপিএম। মঙ্গলবার বিচারপতি পার্থপ্রতিম রায়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়।

সিপিএমের আইনজীবীরা আদালতে দাবি করেন, প্রশাসনের এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতে যাতে এ ধরনের অভিযান না চালানো হয়, তা আদালত নিশ্চিত করুক।

তবে আদালত সিপিএমের আবেদন খারিজ করে দেয়। ঠিক কী কারণে মামলা খারিজ করা হল, তা এখনও স্পষ্ট নয়। আদালতের নির্দেশের বিস্তারিত কপি এখনও প্রকাশ্যে আসেনি।
নবরাত্রিতে মানবতার পুজো, দলিত সাফাই কর্মী ও যৌনপল্লীর শিশুদের পা ধুইয়ে সম্মান জানালেন বিধায়ক কৌস্তভ বাগচী

*ব্যারাকপুর:* নবরাত্রির পুণ্য সকালে অভিনব মানবিক কর্মসূচি নিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। দেবীপক্ষের শুরুতেই সমাজের প্রান্তিক মানুষদের সম্মান জানিয়ে নজির গড়লেন তিনি।

মঙ্গলবার সকালে টিটাগড় পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের কোয়ার্টারের সামনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৯ জন দলিত সাফাই কর্মীর পা নিজে হাতে ধুইয়ে দিয়ে, তাদের হাতে পুজোর নতুন বস্ত্র ও উপহার সামগ্রী তুলে দেন বিধায়ক। যে মানুষেরা রোজ শহরকে পরিষ্কার রাখেন, নবরাত্রিতে তাদেরই দেবী জ্ঞানে পুজো করলেন জনপ্রতিনিধি।

শুধু সাফাই কর্মীরাই নন, এরপর তিনি যান ব্যারাকপুরের যৌনপল্লীতে। সেখানেও একইভাবে ৯ জন শিশুর পা ধুইয়ে দিয়ে তাদের হাতে পুজোর উপহার তুলে দেন।

এদিনের কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক বলেন, "নবরাত্রি হলো নারী শক্তির আরাধনা। কিন্তু প্রকৃত শক্তি তো তারাই, যারা সমাজের সবচেয়ে কঠিন কাজগুলো করেন অথচ সবচেয়ে বেশি অবহেলিত থাকেন। এই সাফাই কর্মী এবং ওই শিশুরা - এরাই আমাদের সমাজের আসল কন্যা। তাদের সম্মান জানাতে পেরে আমি ধন্য।"

বিধায়কের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। ছবি: উৎপল দাস।
বইয়ের টানে রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য, ব্যারাকপুরে SUCI-র বুক স্টলে বিধায়ক কৌস্তভ বাগচী*

*ব্যারাকপুর:* রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও বইয়ের প্রতি ভালোবাসায় কোনও বিভেদ থাকে না। তারই প্রমাণ মিলল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। সুকান্ত সদনের সামনে আয়োজিত SUCI (Communist) দলের বুক স্টল পরিদর্শন করলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী।

মঙ্গলবার ব্যারাকপুর সুকান্ত সদনের সামনে SUCI (Communist) দলের পক্ষ থেকে বইয়ের স্টল দেওয়া হয়। সেই স্টল ঘুরে দেখেন বিধায়ক। স্টলে থাকা মার্কসবাদী সাহিত্য, রাজনৈতিক বিশ্লেষণধর্মী বই এবং অন্যান্য প্রগতিশীল বইপত্র খুঁটিয়ে দেখেন তিনি।

এই সময় SUCI (Communist) দলের কর্মীদের পক্ষ থেকে সৌজন্যের নিদর্শন হিসেবে বিধায়কের হাতে কিছু বই তুলে দেওয়া হয়। দীর্ঘক্ষণ স্টলে থেকে কর্মীদের সঙ্গে বই নিয়ে আলোচনাও করেন কৌস্তভ বাবু।

রাজনৈতিক মহলের মতে, বর্তমান সময়ে যখন রাজনৈতিক সৌজন্য প্রায় হারাতে বসেছে, সেখানে একজন কংগ্রেস বিধায়কের বামপন্থী দলের বুক স্টলে যাওয়া এবং বই গ্রহণ করা নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বহন করে। ছবি: প্রবীর রায়।
চোরবাগান কান্ডে কর্মরত বিচারপতি নয়, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের পরামর্শ হাইকোর্টের
*#Kolkata #ChorbaganTragedy #CalcuttaHighCourt #BreakingNews*


*কলকাতা:* পুজোর মাঝে কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। কর্মরত কোনও বিচারপতিকে দিয়ে কমিশন গঠন করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।

*কি হয়েছিল?*
গত শনিবার, সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের চাপে ভেঙে পড়ে চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপের গেট। উৎসবের আবহেই বিষাদ নেমে আসে শহরে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৯ জন। এই মর্মান্তিক ঘটনা কলকাতার বুকে গভীর ক্ষত রেখে গিয়েছে।

*মুখ্যমন্ত্রীর ঘোষণা ও মুখ্যসচিবের চিঠি*
কার গাফিলতিতে এই প্রাণহানি, তা খতিয়ে দেখতে বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো মুখ্যসচিব মনোজ আগরওয়াল সোমবার প্রধান বিচারপতিকে চিঠি লেখেন। পাশাপাশি ঘটনা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি।

*হাইকোর্ট কি বলল?*
মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে জানান, *"সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত বিচারপতিকে কমিশনে নিযুক্ত করা সম্ভব নয়।"*

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং বর্তমানে হাইকোর্টে বিচারপতির সংখ্যা পর্যাপ্ত না থাকায় কোনও কর্মরত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন সম্ভব নয়। তবে রাজ্য সরকার চাইলে নিজেদের পছন্দমতো একজন *অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে* তদন্ত কমিশন গঠন করতে পারে।