ISL সম্প্রচারে বড় বদল, YouTube-এর পাশাপাশি Sony Sports-এও দেখা যাবে ম্যাচ
*খেলা*
*স্পোর্টস ডেস্ক, কলকাতা:* ১০ অক্টোবর, মহালয়ার দিন থেকে শুরু হচ্ছে ISL। গতবার সিঙ্গেল লিগ হলেও এবার হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে দুই লিগে হবে টুর্নামেন্ট। চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। অংশ নিচ্ছে ১৩টি দল - ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, মুম্বই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, ওডিশা এফসি, পাঞ্জাব এফসি, ইন্টার কাশী, চেন্নাইয়িন এফসি, চার্চিল ব্রাদার্স ও স্পোর্টস ক্লাব দিল্লি। জামশেদপুর এফসি নাম তুলে নেওয়ায় তাদের লাইসেন্সে খেলবে চার্চিল। ডায়মন্ড হারবার এফসি যোগ্যতা অর্জন করেও পার্টিসিপেশন ফি জমা দিতে পারেনি। প্লে-অফ মিলিয়ে মোট ১৬৩টি ম্যাচ হবে।
এবার ISL-এর আয়োজক ক্লাবগুলি নিজেরাই। ফলে সম্প্রচার নিয়ে ছিল জল্পনা। Khel Now-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এবার ISL দেখা যাবে দুটি প্ল্যাটফর্মে। YouTube-এ স্ট্রিমিংয়ের পাশাপাশি স্যাটেলাইট টিভি রাইটস পেতে চলেছে Sony Sports Network। রিপোর্টে দাবি, Sony-কে রাইটস দেওয়ার বিষয়ে সব পক্ষ রাজি, শুধু চূড়ান্ত কাগজপত্র বাকি। প্রথমে Zee-র নাম শোনা গেলেও তা বাতিল হয়েছে।
অতীতে Star Sports এবং Hotstar-এ দেখানো হতো ISL, গত বছর দেখানো হয়েছিল FanCode-এ। রিপোর্ট বলছে, বেশিরভাগ ক্লাব বেশি দর্শকের কাছে পৌঁছতে YouTube-এর পক্ষে, আবার কিছু ক্লাব স্পনসরশিপের কারণে প্রথাগত টিভি সম্প্রচার চাইছে। তাই দুই পথেই হাঁটার সিদ্ধান্ত।
ভারতীয় ফুটবলে Sony Sports দীর্ঘদিন ধরেই রয়েছে, ইউরোপের একাধিক লিগ ও সম্প্রতি ডুরান্ড কাপও তারাই সম্প্রচার করেছে। অন্যদিকে YouTube-ও ইতিমধ্যেই প্রাইম ভলিবল লিগ ও তামিলনাড়ু প্রিমিয়ার লিগ দেখাচ্ছে।
ছবি: সংগৃহীত।
#ISL #IndianSuperLeague #SonySports #YouTubeLive #Football
Oct 06 2026, 06:49
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.5k