প্রধানমন্ত্রীর জন্মদিনে মানবিক উদ্যোগ, দিব্যাঙ্গ শিশুদের মধ্যে ফল বিতরণ*
*উত্তরপ্রদেশ*


*সুলতানপুর, উত্তরপ্রদেশ:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে সুলতানপুরে পালিত হল 'সেবা সংকল্প অভিযান'। এই উপলক্ষ্যে রুরাল ইনফরমেটিভ অ্যান্ড সোশ্যাল হিউম্যানিটি অ্যাকাডেমিতে এক বিশেষ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন অ্যাকাডেমিতে উপস্থিত দিব্যাঙ্গ ও মানসিকভাবে বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে ফল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজেপির জেলা সভাপতি সুশীল ত্রিপাঠী ও জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক (CMO)। শিশুদের শেখা বিভিন্ন হাতের কাজের প্রদর্শনীও হয় এদিন।

অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতারা বলেন, "প্রধানমন্ত্রী মোদী নিজের জন্মদিনকে সেবা ও সমর্পণের দিন হিসেবে পালন করার বার্তা দিয়েছেন। মানুষ সাধারণত বাড়িতে কেক কেটে জন্মদিন পালন করে, কিন্তু তিনি জন্মদিনকেও সেবার মাধ্যমে উদযাপন করার দৃষ্টান্ত স্থাপন করেছেন।"

সংস্থার পরিচালিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও যেভাবে তিনি দিব্যাঙ্গ শিশুদের সেবা করে চলেছেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। অনুষ্ঠানে CMO সহ জেলার বহু বিজেপি কর্মী উপস্থিত ছিলেন।

*এক মাস ধরে চলবে সেবা কর্মসূচি*

বিজেপি জেলা সভাপতি সুশীল ত্রিপাঠী জানান, "মোদীজির সেবা যাত্রার ২৫ বছর পূর্ণ হওয়ায় এবার ১৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত টানা এক মাস ধরে সেবা কার্যক্রম চলবে। সারা দেশের সঙ্গে সুলতানপুর জেলাতেও রক্তদান শিবির, রোগীদের মধ্যে সেবা, স্বচ্ছতা অভিযান সহ নানা কর্মসূচি পালন করা হবে। আজ সন্ধ্যায় সুবিধাভোগীদের বাড়ি, সর্বজনীন স্থান ও মন্দিরে দীপোৎসব পালনের মাধ্যমে এই ভাবনা প্রকাশ করা হবে।"

অন্যদিকে,আয়োজক সমাজসেবী তথা প্রকাশ কনস্ট্রাকশনের কর্ণধার আশীষ বর্মা বলেন, "আজ মোদীজির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে ফল বিতরণ ও সম্মাননা প্রদান করা হলো। আমরা পুরো এক মাস সেবা ভাব নিয়ে কাজ করব। সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালাব।  আমার মা গত প্রায় ২৫ বছর ধরে এদের সেবা করে আসছেন।"
#SultanpurNews #PMModiBirthday #SevaSankalpAbhiyan #SewaDiwas #NarendraModi76 #DivyangSeva #BJP #UttarPradesh #Humanity #Sultanpur
BREAKING NEWS | প্রধানমন্ত্রীর জন্মদিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ শুভেচ্ছা বার্তা

*কলকাতা:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার সকালে এক্স  হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি লেখেন,> ‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম।’সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে তৈরি একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভিডিও-ও শেয়ার করেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি।উল্লেখ্য, আজ ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকরা নানা সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছেন।উত্তর কলকাতার কালী মন্দিরের পাশে নরেন্দ্র মোদীর ৭৬তম জন্ম দিবসে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করে মহাযজ্ঞ করা হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে রাখা হয়েছে কেকও। অনুষ্ঠানে ছিলেন এলাকার বিধায়ক বিজয় ওঝা।ছবি:সৌজন্যে এক্স। # NarendraModi #ModiBirthday #HappyBirthdayModi #ShubhenduAdhikari #PMModi76 #BJP #WestBengal #BreakingNews #DigitalNews #ModiJi
কলকাতা লিগে জমজমাট খেতাবি লড়াই, বারাসাতে মোহনবাগান-মহামেডান মহারণ
*খেলা*

*কলকাতা লিগ*


*স্পোর্টস ডেস্ক :* শেষ ল্যাপে এসে জমে উঠেছে কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স। দু’টি করে ম্যাচ খেলা হয়ে গেছে সব দলের। পয়েন্ট টেবলের অঙ্ক বলছে, খাতায়-কলমে এখনও পাঁচ দলের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে।

তবে সব নজর এখন বারাসত স্টেডিয়ামে। সেখানেই মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং। দুই দলেরই পয়েন্ট সমান। গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে মোহনবাগান, দুই নম্বরে মহামেডান। লড়াইয়ে রয়েছে ইস্টবেঙ্গলও।

ভেন্যু নিয়ে জল্পনার অবসান ঘটাল আইএফএ। বুধবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ম্যাচ হবে বারাসতেই।

আগে মোহনবাগান বনাম মহামেডান ম্যাচটি ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর, শনিবার।

আইএফএ জানিয়েছে, খেতাবি লড়াইয়ে ভারসাম্য বজায় রাখতে শেষ দিনের তিনটি ম্যাচই একই দিনে, একই সময়ে আয়োজন করা হবে।

এর আগে ভবানীপুর বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচটি বারাসাত থেকে ব্যারাকপুরে সরানো হয়েছিল।

*শেষ দিনের সূচি - ১৯ সেপ্টেম্বর, দুপুর ৩টে*

- মোহনবাগান বনাম মহামেডান - বারাসাত স্টেডিয়াম
- ইস্টবেঙ্গল বনাম কোল ইন্ডিয়া - ইস্টবেঙ্গল মাঠ
- ভবানীপুর বনাম ইউনাইটেড স্পোর্টস - ব্যারাকপুর স্টেডিয়াম।
-
ছবি: AI দ্বারা নির্মিত ।
ধর্মতলায় মমতার বাংলাদেশ মন্তব্য নিয়ে PIL খারিজ হাইকোর্টে

*কলকাতা:* ধর্মতলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল আদালত।

গত ১ সেপ্টেম্বর শুনানিতে আদালত রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল। বুধবার রাজ্যের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়, মুখ্যমন্ত্রীর মন্তব্যে কোনও আদালতগ্রাহ্য অপরাধ সংঘটিত হয়নি। এর পরই বেঞ্চ জনস্বার্থ মামলা টি খারিজ করে দেয়।

প্রসঙ্গত, গত ২ জুন ওয়াই চ্যানেলে ধর্নায় বসে মমতা বলেছিলেন, "বাংলাদেশের একটা বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল... তার পরে তারা মেঘালয় হয়ে বাংলায় চলে আসে... হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন..."
তৃণমূলনেত্রী কারও নাম নেননি। তবে অনেকের মতে, বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত ছিল তাঁর। এই মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলা করেন অভ্রতনু সরকার।

মামলার প্রথম শুনানিতে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন তোলেন, "যে যা কিছু বলবেন, তা-ই আদালতকে শুনতে হবে? এটি কেন জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে?" তাঁর মন্তব্য ছিল, "আজকাল জনস্বার্থ মামলাকে একটি বিশেষ টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে।"
শুনানিতে প্রয়াত অভিনেতা-সাংসদ তাপস পালের বিরুদ্ধে পুরনো উস্কানিমূলক মন্তব্যের মামলার প্রসঙ্গও টানে আদালত।
বাগবাজারে ভোটে টাই, জট কাটিয়ে কমিটি গঠন বৈধ বলল হাইকোর্ট

*কলকাতা* :কলকাতার ঐতিহ্যবাহী ও প্রাচীন পুজোগুলির অন্যতম বাগবাজার সার্বজনীন। সেই পুজো কমিটির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে দীর্ঘ আইনি জট অবশেষে কাটল। কমিটি গঠন প্রক্রিয়াকে বৈধ বলে রায় দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য নিম্ন আদালতের নির্দেশই বহাল রেখেছেন। একইসঙ্গে আবেদনকারী রবিশঙ্কর সেনগুপ্তর আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

নিয়ম অনুযায়ী বাগবাজার পুজো ও ক্লাব পরিচালনার জন্য ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠিত হয়। গত ৩০ আগস্ট আদালত নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষকের নজরদারিতে নির্বাচন হয়। ৭৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোট দেন।

কিন্তু এরপরই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। সম্পাদক পদের দুই মূল প্রতিদ্বন্দ্বী, দুই ভাই গৌতম নিয়োগী ও ভাস্কর নিয়োগী সমান ভোট পান। ফলে ফলাফল টাই হয়। একইভাবে ১২ জন কার্যকরী সদস্য পদের মধ্যে ৪ জন প্রার্থীও সমান ভোট পান। কোষাধ্যক্ষ ছাড়া বাকি সব পদেই জট তৈরি হয়।

এই জট কাটাতে নিম্ন আদালত ১০ সেপ্টেম্বরের মধ্যে কাস্টিং ভোটের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান সদস্য রবিশঙ্কর সেনগুপ্ত। তাঁর দাবি ছিল, কাস্টিং ভোট পদ্ধতি সঠিক নয়। তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায়ই বহাল রাখল।
ব্যবসায়ীর থেকে টাকা হাতানোর অভিযোগে স্বস্তি তৃণমূল সাংসদের, কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে নিষেধ হাইকোর্টের

*কলকাতা:* এক ব্যবসায়ীর থেকে কয়েক লক্ষ টাকা হাতানো ও হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে যে অডিও ক্লিপিংয়ের ভিত্তিতে প্রাক্তন ক্রিকেটার কীর্তির বিরুদ্ধে অভিযোগ, সেই অডিও আদালত কক্ষেই চালিয়ে শোনা হয়। তবে অভিযোগের সপক্ষে তেমন জোরালো তথ্য খুঁজে পাননি বিচারপতি।

সেই কারণে আগামী ৬ মাস তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে তদন্তে সহযোগিতা করতে হবে কীর্তি আজাদকে। আগামী ২২ সেপ্টেম্বর বেলা ১২টায় ভবানী ভবনে তাঁকে হাজিরা দিতে হবে।

আদালত আরও জানায়, এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে ৭ দিন আগে নোটিস দিয়ে জানাতে হবে সিআইডিকে। ৬ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। সেদিন আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
মুম্বইয়ের পরেই কাকিনাড়া, গণেশ বন্দনায় মাতল মিশ্র ভাষাভাষীর শহর

*প্রবীর রায়,কাকিনাড়া:* মুম্বইয়ের পর দ্বিতীয় বৃহত্তম গণেশ পুজো এখন উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায়। আজ থেকে গণেশ চতুর্দশী উপলক্ষ্যে উৎসবে মেতেছে মিশ্র ভাষাভাষীর এই শিল্পাঞ্চল।

ছোট-বড় মিলিয়ে শতাধিক মণ্ডপে চলছে গণেশ আরাধনা। কোথাও ছোট প্যান্ডেল, কোথাও বিশাল থিমের মণ্ডপ। এর মধ্যে অন্যতম ইয়ুথ ফেডারেশনের পুজো, এবার ৩৬ বছরে পা দিল। এবারের আকর্ষণ কর্ণাটকের রাজরাজেশ্বরী বিনয় ধামের আদলে তৈরি সুসজ্জিত মন্দির।

উদ্বোধনে এসে রাজ্যের শ্রম ও পরিবহন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং বলেন, "আগের থেকে এই শিল্পাঞ্চলে অনেক কল-কারখানা খুলেছে, তাই পুজোর জৌলুসও বেড়েছে চোখে পড়ার মতো"। পুজো পরিক্রমায় তিনি একাধিক মণ্ডপ ঘুরে প্রতিমা দর্শন করেন।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুর্গাপুজোয় বামেদের স্টলে 'শারদীয়া' লেখা নিয়ে বিতর্ক প্রসঙ্গে তাঁর বক্তব্য, দুর্গা উৎসব লিখতেই হবে। না লিখলে ভেবে দেখা হবে।
মুসলিম সমাজের পক্ষ থেকে বাবা গণেশকে ২ কুইন্টাল লাড্ডুর ভোগ নিবেদন, সম্প্রীতির নজির চন্দৌসিতে*
*উত্তরপ্রদেশ*


*চন্দৌসি, সম্ভল:* মুম্বইয়ের পর এবার উত্তরপ্রদেশের সম্ভল জেলার চন্দৌসিতে আয়োজিত মেলা গণেশ চতুর্থীতে সম্প্রীতির অনন্য নজির। মুসলিম সমাজের পক্ষ থেকে বাবা গণেশকে ২ কুইন্টাল লাড্ডুর ভোগ নিবেদন করা হলো।

আজ এই মেলার রথযাত্রার আয়োজন করা হবে, যার উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বি.এল. বর্মা। গত ১২ সেপ্টেম্বর সর্বধর্মের প্রতিনিধিদের উপস্থিতিতে ফিতে কেটে মেলা গণেশ চতুর্থীর উদ্বোধন করা হয়েছিল। আজকের রথযাত্রায় স্বয়ংক্রিয় ঝাঁকি অন্তর্ভুক্ত থাকবে, যা শহর পরিক্রমা করবে।

এই উপলক্ষ্যে মুসলিম সমাজের মানুষজন গণেশজিকে ভোগ হিসেবে ২ কুইন্টাল লাড্ডু নিবেদন করেন। ২০০১ সাল থেকে প্রতি বছর মুসলিম সমাজের পক্ষ থেকে গণেশজিকে এই ভোগ অর্পণ করা হয়।

এ বিষয়ে ইসহাক বেগ জানান, মুসলিম সমাজের পক্ষ থেকে প্রতি বছর লাড্ডুর ভোগ নিবেদন করা হয়। এই লাড্ডু পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক। এবছর লাড্ডুর ওজন ২ কুইন্টাল।

#GaneshChaturthi #Sambhal #Chandausi #HinduMuslimUnity #GangaJamuniTehzeeb
ইনজুরি টাইমে হেমব্রমের গোলে হার বাঁচাল ইস্টবেঙ্গল, মহামেডানের সঙ্গে ১-১ ড্র লাল-হলুদের
*খেলা*

*কলকাতা ফুটবল লিগ*


*নিজস্ব সংবাদদাতা, কলকাতা:* নাটকীয় ম্যাচে হার বাঁচাল ইস্টবেঙ্গল। সোমবার কলকাতা ফুটবল লিগে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত পিছিয়ে থেকেও ১-১ গোলে ড্র করল লাল-হলুদ ব্রিগেড।

এদিন ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় মহামেডান। ৬৯ মিনিটে ডেডলক ভাঙেন মহামেডানের লালথাংকিমা। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সাদা-কালো শিবির। গোল খাওয়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা, কিন্তু মহামেডানের রক্ষণ ভেদ করতে পারছিল না।

মনে হচ্ছিল, জয় নিয়েই মাঠ ছাড়বে মহামেডান। কিন্তু নাটক তখনও বাকি। খেলা শেষের ঠিক আগে ইনজুরি টাইমে ত্রাতা হয়ে উঠলেন আকাশ হেমব্রম। তাঁর গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল।

শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে জয় হাতছাড়া হলেও শেষ মুহূর্তে মূল্যবান এক পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল।

ছবি: সংগৃহীত।
ঘরের মাঠে জয় হাতছাড়া মোহনবাগানের, ১০ জনে লড়ে ইউনাইটেডের কাছে আটকাল সবুজ-মেরুন
*খেলা*

*কলকাতা ফুটবলে লিগ*
*নিজস্ব সংবাদদাতা, কলকাতা:* কলকাতা ফুটবল লিগে ফের পয়েন্ট নষ্ট করল মোহনবাগান। সোমবার ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মোহনবাগান। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলছিল না। অবশেষে দ্বিতীয়ার্ধে দলের হয়ে কাঙ্ক্ষিত গোলটি করেন সন্দীপ। তাঁর গোলে এগিয়ে যায় মোহনবাগান।

গোল খাওয়ার পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ইউনাইটেড স্পোর্টস। পাল্টা আক্রমণে চাপ বাড়াতে থাকে তারা। এর মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহনবাগানের এক ফুটবলারকে। ১০ জনে হয়ে যায় বাগান।

সংখ্যায় কম হওয়ার সুযোগ কাজে লাগায় ইউনাইটেড। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সমতা ফেরায় তারা। ১০ জনের মোহনবাগানকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

এই ড্রয়ের ফলে লিগ টেবিলে ফের ধাক্কা খেল মোহনবাগান। ঘরের মাঠে পূর্ণ ৩ পয়েন্টের লক্ষ্য নিয়ে নামলেও শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। ছবি: সঞ্জয় হাজরা।