বিজেপি নেতা গ্রেফতার কাণ্ডে চাঞ্চল্য খড়দহে
#Khardah #Bandipur #RaharaPolice #BJPLeaderArrested #RamjanAli #BarrackporeCourt #WestBengalNews #BengalPolitics
মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ-সভাপতি রমজান আলী
উৎপল দাস,খড়দহ: এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বিজেপির এক রাজ্য নেতাকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার রহড়া থানার পুলিশ। ধৃত নেতার নাম রমজান আলী। তিনি বিজেপি মাইনরিটি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, খড়দহের বন্দিপুর বলাগড় এলাকায় এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে রমজান আলীর বিরুদ্ধে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই রহড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
আজ ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত চত্বরে সাংবাদিকদের সামনে রমজান আলী দাবি করেন, "আমাকে তৃণমূলের লোকজন ফাঁসিয়ে দিয়েছে। খড়দার এমএলএ অফিসে বসে আমাকে খুনের হুমকি দিচ্ছে। আমি প্রতিবাদ করায় আমাকেই ফাঁসানো হয়েছে। এই ঘটনায় আমার কোনও অপরাধ ছিল না।"
ঘটনাকে কেন্দ্র করে খড়দহ এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
লেখা ও ছবি: উৎপল দাস।
2 hours and 6 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k